ঢাকা   রোববার, ২৫ অক্টোবর ২০২৬
Sports Talk BD

মুখের সামনে হাত রেখে কথা বলায় লাল কার্ড, ক্ষুব্ধ নেইমার ছাড়লেন মাঠ

নেইমার। ছবি: সংগৃহীত

ব্রাজিলের ক্লাব সান্তোসের হয়ে মাঠে নেমে লাল কার্ড দেখেছেন তারকা ফরোয়ার্ড নেইমার জুনিয়র। প্রতিপক্ষের এক খেলোয়াড়ের সঙ্গে বিবাদের জেরে প্রথমে হলুদ কার্ড দেখেন তিনি। পরে মুখ ঢেকে কথা বলার ঘটনাকে কেন্দ্র করে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির (ভিএআর) পর্যালোচনায় সরাসরি লাল কার্ড পান এই ব্রাজিলিয়ান ফুটবলার। সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়ে মাঠ ছাড়েন তিনি।

ব্রাজিলের শীর্ষ ফুটবল লিগ ব্রাজিলেইরো সিরি আ-তে নিজেদের মাঠ ভিলা বেলমিরোয় বাহিয়ার মুখোমুখি হয়েছিল সান্তোস। ম্যাচের ৩৯ মিনিটে লুসিয়ানো জুবার গোলে এগিয়ে যায় সফরকারী দল। নির্ধারিত সময় শেষে যোগ করা সময়ে লুয়ান পেরেজ পেট্রোনির গোলে সমতায় ফেরে সান্তোস। ফলে দুই দলের লড়াই শেষ হয় ১-১ গোলের ড্রয়ে।

তবে ম্যাচের ফলাফল ছাপিয়ে আলোচনায় উঠে এসেছে নেইমারের লাল কার্ডের ঘটনা। প্রতিপক্ষের খেলোয়াড় রদ্রিগো নেস্তরের সঙ্গে কথা বলার সময় মুখের সামনে হাত রাখেন তিনি। এ ঘটনায় নেস্তর অভিযোগ জানালে ভিএআরের সাহায্যে বিষয়টি পর্যালোচনা করেন ম্যাচ রেফারি স্যাভিও পেরেইরা সাম্পাইও। এরপর নেইমারকে মাঠ ছাড়ার নির্দেশ দেওয়া হয়।

এই সিদ্ধান্ত মেনে নিতে পারেননি সান্তোসের তারকা ফুটবলার। মাঠ ছাড়ার সময় নিজের অসন্তোষ প্রকাশ করেন তিনি। নেইমারের দাবি, দুজনের মধ্যে তখন হাসি-ঠাট্টা চলছিল। কথা বলার সময় অসাবধানতাবশত মুখের সামনে হাত চলে এসেছিল, কিন্তু তার আগেই প্রতিপক্ষের খেলোয়াড় বিষয়টিকে অন্যভাবে উপস্থাপন করেন।

ঘটনাটিকে ফুটবলের অন্যতম নোংরা কৌশল হিসেবে উল্লেখ করে নেস্তরের ওপর ক্ষোভ ঝাড়েন নেইমার। মাঠ ছাড়ার সময় তাকে বলতে শোনা যায়, তারা একে অপরের সঙ্গে মজা করছিলেন। কিন্তু সেই পরিস্থিতিকে কাজে লাগিয়ে প্রতিপক্ষের খেলোয়াড় তাকে লাল কার্ড দেখানোর পরিস্থিতি তৈরি করেছেন বলে অভিযোগ করেন তিনি।

এদিকে, লাল কার্ডের কারণে পালমেইরাসের বিপক্ষে সান্তোসের পরবর্তী ম্যাচে খেলতে পারবেন না নেইমার। পাশাপাশি তিনটি হলুদ কার্ড দেখার কারণে ব্রাগান্তিনোর বিপক্ষে ম্যাচেও নিষেধাজ্ঞার মুখে পড়েছেন তিনি। ফলে গুরুত্বপূর্ণ দুই ম্যাচে এই ব্রাজিলিয়ান তারকাকে ছাড়াই মাঠে নামতে হতে পারে সান্তোসকে।

বিষয় : নেইমার ফুটবল ব্রাজিল

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

মুখের সামনে হাত রেখে কথা বলায় লাল কার্ড, ক্ষুব্ধ নেইমার ছাড়লেন মাঠ
0:00 0:00
1.0x
Sports Talk BD

রোববার, ২৫ অক্টোবর ২০২৬

মুখের সামনে হাত রেখে কথা বলায় লাল কার্ড, ক্ষুব্ধ নেইমার ছাড়লেন মাঠ

প্রকাশের তারিখ : ২৫ অক্টোবর ২০২৬

featured Image

ব্রাজিলের ক্লাব সান্তোসের হয়ে মাঠে নেমে লাল কার্ড দেখেছেন তারকা ফরোয়ার্ড নেইমার জুনিয়র। প্রতিপক্ষের এক খেলোয়াড়ের সঙ্গে বিবাদের জেরে প্রথমে হলুদ কার্ড দেখেন তিনি। পরে মুখ ঢেকে কথা বলার ঘটনাকে কেন্দ্র করে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির (ভিএআর) পর্যালোচনায় সরাসরি লাল কার্ড পান এই ব্রাজিলিয়ান ফুটবলার। সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়ে মাঠ ছাড়েন তিনি।

ব্রাজিলের শীর্ষ ফুটবল লিগ ব্রাজিলেইরো সিরি আ-তে নিজেদের মাঠ ভিলা বেলমিরোয় বাহিয়ার মুখোমুখি হয়েছিল সান্তোস। ম্যাচের ৩৯ মিনিটে লুসিয়ানো জুবার গোলে এগিয়ে যায় সফরকারী দল। নির্ধারিত সময় শেষে যোগ করা সময়ে লুয়ান পেরেজ পেট্রোনির গোলে সমতায় ফেরে সান্তোস। ফলে দুই দলের লড়াই শেষ হয় ১-১ গোলের ড্রয়ে।

তবে ম্যাচের ফলাফল ছাপিয়ে আলোচনায় উঠে এসেছে নেইমারের লাল কার্ডের ঘটনা। প্রতিপক্ষের খেলোয়াড় রদ্রিগো নেস্তরের সঙ্গে কথা বলার সময় মুখের সামনে হাত রাখেন তিনি। এ ঘটনায় নেস্তর অভিযোগ জানালে ভিএআরের সাহায্যে বিষয়টি পর্যালোচনা করেন ম্যাচ রেফারি স্যাভিও পেরেইরা সাম্পাইও। এরপর নেইমারকে মাঠ ছাড়ার নির্দেশ দেওয়া হয়।

এই সিদ্ধান্ত মেনে নিতে পারেননি সান্তোসের তারকা ফুটবলার। মাঠ ছাড়ার সময় নিজের অসন্তোষ প্রকাশ করেন তিনি। নেইমারের দাবি, দুজনের মধ্যে তখন হাসি-ঠাট্টা চলছিল। কথা বলার সময় অসাবধানতাবশত মুখের সামনে হাত চলে এসেছিল, কিন্তু তার আগেই প্রতিপক্ষের খেলোয়াড় বিষয়টিকে অন্যভাবে উপস্থাপন করেন।

ঘটনাটিকে ফুটবলের অন্যতম নোংরা কৌশল হিসেবে উল্লেখ করে নেস্তরের ওপর ক্ষোভ ঝাড়েন নেইমার। মাঠ ছাড়ার সময় তাকে বলতে শোনা যায়, তারা একে অপরের সঙ্গে মজা করছিলেন। কিন্তু সেই পরিস্থিতিকে কাজে লাগিয়ে প্রতিপক্ষের খেলোয়াড় তাকে লাল কার্ড দেখানোর পরিস্থিতি তৈরি করেছেন বলে অভিযোগ করেন তিনি।

এদিকে, লাল কার্ডের কারণে পালমেইরাসের বিপক্ষে সান্তোসের পরবর্তী ম্যাচে খেলতে পারবেন না নেইমার। পাশাপাশি তিনটি হলুদ কার্ড দেখার কারণে ব্রাগান্তিনোর বিপক্ষে ম্যাচেও নিষেধাজ্ঞার মুখে পড়েছেন তিনি। ফলে গুরুত্বপূর্ণ দুই ম্যাচে এই ব্রাজিলিয়ান তারকাকে ছাড়াই মাঠে নামতে হতে পারে সান্তোসকে।

Sports Talk BD

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত Sports Talk BD