ডাবল সেঞ্চুরি করেই বাংলাদেশের কিংবদন্তি ব্যাটার তামিম ইকবাল, সাকিব আল হাসান ও মুশফিকুর রহিমের পাশে জায়গা করে নিয়েছিলেন তাওহিদ হৃদয়। তবে সেখানেই থেমে থাকেননি তিনি। এবার তিনজনকেই পেছনে ফেলে বাংলাদেশের টেস্ট ইতিহাসে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসের মালিক হয়ে গেলেন এই ডানহাতি ব্যাটার।
এর আগে বাংলাদেশের হয়ে টেস্টে সর্বোচ্চ রানের ইনিংসের রেকর্ডটি ছিল মুশফিকুর রহিমের দখলে। ২০১৮ সালে জিম্বাবুয়ের বিপক্ষে ২১৯ রান করেছিলেন তিনি। প্রায় আট বছর ধরে অক্ষত থাকা সেই রেকর্ড এবার নিজের করে নিলেন হৃদয়।
এদিন একের পর এক রেকর্ড নিজের নামে লিখিয়েছেন এই ব্যাটার। টেস্টে অভিষেক সেঞ্চুরিতে সর্বোচ্চ ইনিংসের রেকর্ডটিও ছিল মুমিনুল হকের। ২০১৩ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে ১৮১ রান করেছিলেন তিনি। দীর্ঘ ১৩ বছর পর সেই রেকর্ড ভেঙে দ্বিতীয় সেশনে নতুন ইতিহাস গড়েন হৃদয়।
তবে তৃতীয় সেশনে এসে গড়লেন আরও বড় কীর্তি। বাংলাদেশের টেস্ট ক্রিকেটে যা আগে কখনো দেখা যায়নি, সেই ইতিহাসের সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস এখন তাওহিদ হৃদয়ের।

শনিবার, ০৭ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৭ নভেম্বর ২০২৬

মতামত