ক্রীড়া সম্প্রচারে বড় চমক নিয়ে আসছে জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্স। ২০৩০ সালের ফিফা বিশ্বকাপের সম্প্রচার স্বত্ব নিজেদের করে নিয়েছে প্রতিষ্ঠানটি।
বিশ্বকাপের শতবর্ষ উপলক্ষে স্পেন, পর্তুগাল ও মরক্কোর যৌথ আয়োজনে অনুষ্ঠিত হবে এবারের আসর। টুর্নামেন্টের মূল পর্বের ১০৪টি ম্যাচই সরাসরি সম্প্রচার করবে নেটফ্লিক্স। পাশাপাশি আর্জেন্টিনা, উরুগুয়ে ও প্যারাগুয়েতে অনুষ্ঠিতব্য বিশেষ উদ্বোধনী ম্যাচগুলোও দেখা যাবে প্ল্যাটফর্মটিতে।
তবে শুধু সরাসরি ম্যাচ সম্প্রচারেই সীমাবদ্ধ থাকছে না নেটফ্লিক্সের আয়োজন। দর্শকদের জন্য থাকছে ম্যাচ-পূর্ব অনুষ্ঠান, সরাসরি বিশ্লেষণ, প্রতিদিনের হাইলাইটস এবং স্থানীয় ফুটবলভিত্তিক নানা বিশেষ কনটেন্ট।
চুক্তি অনুযায়ী, প্রতিদিন একটি করে ম্যাচ বিনা মূল্যে দেখার সুযোগ পাবেন দর্শকরা। এ ছাড়া স্পেনের একটি ফ্রি-টু-এয়ার টেলিভিশন চ্যানেলে দুটি সেমিফাইনাল, ফাইনাল এবং স্পেন জাতীয় দলের সব ম্যাচ সম্প্রচার করা হবে।
নেটফ্লিক্সের চিফ কনটেন্ট অফিসার বেলা বাজারিয়া বলেন, বিশ্বকাপের মতো বড় আয়োজন মানুষের মধ্যে ঐক্য ও আবেগ তৈরি করে। স্পেনের শিরোপা জয়ের মুহূর্তে সমর্থকদের উচ্ছ্বাস ও গর্ব কাছ থেকে দেখার অভিজ্ঞতার কথাও তুলে ধরেন তিনি। তার মতে, এমন মুহূর্তগুলো একটি দেশের সংস্কৃতি ও ঐতিহ্যের অংশ হয়ে প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে পড়ে।
অন্যদিকে ফিফার জেনারেল সেক্রেটারি মাতিয়াস গ্রাফস্ট্রোম জানান, ২০৩০ বিশ্বকাপ ফুটবল ইতিহাসে বিশেষ স্থান করে নেবে। স্পেন ও অ্যান্ডোরার ফুটবলপ্রেমীদের কাছে টুর্নামেন্টের প্রতিটি মুহূর্ত পৌঁছে দিতে নেটফ্লিক্সের সঙ্গে কাজ করতে আগ্রহী ফিফা।
তথ্যসূত্র: দ্য ইকোনমিক টাইমস
বিষয় : বিশ্বকাপ ফুটবল নেটফ্লিক্স

বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১৩ অক্টোবর ২০২৬

মতামত