ঢাকা   শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
Sports Talk BD

ডি থ্রির নিলাম পরিচালনায় দেখা যেতে পারে চারু শর্মাকে

দেশের ঘরোয়া ক্রিকেটে পরিবর্তন আনতে নতুন কাঠামো চালুর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এরই অংশ হিসেবে আয়োজন করা হচ্ছে ডমেস্টিক থ্রি বা ‘ডি থ্রি’ টুর্নামেন্ট। তিন সংস্করণের এই প্রতিযোগিতার যাত্রা শুরু হবে টি-টোয়েন্টি দিয়ে। আসর শুরুর আগেই ছয়টি প্রতিষ্ঠানের কাছে ফ্র্যাঞ্চাইজি স্বত্ব বিক্রি করেছে বিসিবি।

আগামী ২৬ অক্টোবর অনুষ্ঠিত হবে টুর্নামেন্টটির খেলোয়াড় নিলাম। আর এই নিলাম পরিচালনার জন্য ভারতের অভিজ্ঞ সঞ্চালক চারু শর্মাকে ঢাকায় আনার পরিকল্পনা করছে বিসিবি। সংশ্লিষ্ট একটি বিশ্বস্ত সূত্রের বরাতে জানা গেছে, ইতোমধ্যে তাঁর সঙ্গে যোগাযোগ করেছে বোর্ড। সবকিছু চূড়ান্ত হলে নিলামের আগেই ঢাকায় পৌঁছাবেন তিনি।

এবারের ডি থ্রি নিলামে থাকছে ব্যতিক্রমী নিয়ম। অন্যান্য ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের মতো এখানে অর্থের বিনিময়ে ক্রিকেটার কেনার সুযোগ থাকছে না। এর পরিবর্তে প্রতিটি দলকে নির্ধারিত পয়েন্ট খরচ করে নিজেদের পছন্দের খেলোয়াড় দলে নিতে হবে।

নিয়ম অনুযায়ী, প্রতিটি দলে সর্বোচ্চ ২৩ জন ক্রিকেটার রাখার সুযোগ থাকবে। নিলামের আগেই ছয়টি ফ্র্যাঞ্চাইজি একজন করে আইকন ক্রিকেটার দলে নিয়েছে। ফলে নিলামের মাধ্যমে প্রত্যেক দল আরও ২২ জন ক্রিকেটার সংগ্রহ করতে পারবে। এর আগে বিপিএলে দেশি-বিদেশি সঞ্চালকদের দিয়ে নিলাম পরিচালনা করা হলেও ঘরোয়া ক্রিকেটে এই প্রথম এমন আয়োজন করতে যাচ্ছে বিসিবি।

নিলাম পরিচালনায় চারু শর্মার রয়েছে দীর্ঘ অভিজ্ঞতা। আইপিএল ও এলপিএলসহ বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগের নিলাম পরিচালনা করেছেন তিনি। ক্রিকেট ছাড়াও টেনিস ও ফুটবলের নিলাম পরিচালনার অভিজ্ঞতা রয়েছে তাঁর। বিশেষ করে ২০২২ সালের আইপিএল নিলামে আকস্মিকভাবে দায়িত্ব নিয়ে আলোচনায় আসেন এই ভারতীয় সঞ্চালক।

সেবার আইপিএলের মূল নিলাম পরিচালনার দায়িত্বে ছিলেন হিউ এডমিডস। নিলামের মাঝপথে মঞ্চে অসুস্থ হয়ে পড়ে যান তিনি। পরে নিলাম সাময়িকভাবে বন্ধ রাখা হয়। এমন পরিস্থিতিতে আইপিএল গভর্নিং কাউন্সিলের তৎকালীন প্রধান ব্রিজেশ প্যাটেলের অনুরোধে দায়িত্ব গ্রহণ করেন চারু শর্মা। এরপর দক্ষতার সঙ্গে নিলামের বাকি অংশ সম্পন্ন করে প্রশংসিত হন তিনি।

বিষয় : ক্রিকেট ডি থ্রি বিসিবি ক্রিকেট

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

ডি থ্রির নিলাম পরিচালনায় দেখা যেতে পারে চারু শর্মাকে
0:00 0:00
1.0x
Sports Talk BD

শনিবার, ২৪ অক্টোবর ২০২৬

ডি থ্রির নিলাম পরিচালনায় দেখা যেতে পারে চারু শর্মাকে

প্রকাশের তারিখ : ২৪ অক্টোবর ২০২৬

featured Image

দেশের ঘরোয়া ক্রিকেটে পরিবর্তন আনতে নতুন কাঠামো চালুর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এরই অংশ হিসেবে আয়োজন করা হচ্ছে ডমেস্টিক থ্রি বা ‘ডি থ্রি’ টুর্নামেন্ট। তিন সংস্করণের এই প্রতিযোগিতার যাত্রা শুরু হবে টি-টোয়েন্টি দিয়ে। আসর শুরুর আগেই ছয়টি প্রতিষ্ঠানের কাছে ফ্র্যাঞ্চাইজি স্বত্ব বিক্রি করেছে বিসিবি।

আগামী ২৬ অক্টোবর অনুষ্ঠিত হবে টুর্নামেন্টটির খেলোয়াড় নিলাম। আর এই নিলাম পরিচালনার জন্য ভারতের অভিজ্ঞ সঞ্চালক চারু শর্মাকে ঢাকায় আনার পরিকল্পনা করছে বিসিবি। সংশ্লিষ্ট একটি বিশ্বস্ত সূত্রের বরাতে জানা গেছে, ইতোমধ্যে তাঁর সঙ্গে যোগাযোগ করেছে বোর্ড। সবকিছু চূড়ান্ত হলে নিলামের আগেই ঢাকায় পৌঁছাবেন তিনি।

এবারের ডি থ্রি নিলামে থাকছে ব্যতিক্রমী নিয়ম। অন্যান্য ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের মতো এখানে অর্থের বিনিময়ে ক্রিকেটার কেনার সুযোগ থাকছে না। এর পরিবর্তে প্রতিটি দলকে নির্ধারিত পয়েন্ট খরচ করে নিজেদের পছন্দের খেলোয়াড় দলে নিতে হবে।

নিয়ম অনুযায়ী, প্রতিটি দলে সর্বোচ্চ ২৩ জন ক্রিকেটার রাখার সুযোগ থাকবে। নিলামের আগেই ছয়টি ফ্র্যাঞ্চাইজি একজন করে আইকন ক্রিকেটার দলে নিয়েছে। ফলে নিলামের মাধ্যমে প্রত্যেক দল আরও ২২ জন ক্রিকেটার সংগ্রহ করতে পারবে। এর আগে বিপিএলে দেশি-বিদেশি সঞ্চালকদের দিয়ে নিলাম পরিচালনা করা হলেও ঘরোয়া ক্রিকেটে এই প্রথম এমন আয়োজন করতে যাচ্ছে বিসিবি।

নিলাম পরিচালনায় চারু শর্মার রয়েছে দীর্ঘ অভিজ্ঞতা। আইপিএল ও এলপিএলসহ বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগের নিলাম পরিচালনা করেছেন তিনি। ক্রিকেট ছাড়াও টেনিস ও ফুটবলের নিলাম পরিচালনার অভিজ্ঞতা রয়েছে তাঁর। বিশেষ করে ২০২২ সালের আইপিএল নিলামে আকস্মিকভাবে দায়িত্ব নিয়ে আলোচনায় আসেন এই ভারতীয় সঞ্চালক।

সেবার আইপিএলের মূল নিলাম পরিচালনার দায়িত্বে ছিলেন হিউ এডমিডস। নিলামের মাঝপথে মঞ্চে অসুস্থ হয়ে পড়ে যান তিনি। পরে নিলাম সাময়িকভাবে বন্ধ রাখা হয়। এমন পরিস্থিতিতে আইপিএল গভর্নিং কাউন্সিলের তৎকালীন প্রধান ব্রিজেশ প্যাটেলের অনুরোধে দায়িত্ব গ্রহণ করেন চারু শর্মা। এরপর দক্ষতার সঙ্গে নিলামের বাকি অংশ সম্পন্ন করে প্রশংসিত হন তিনি।

Sports Talk BD

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত Sports Talk BD