ঢাকা   রোববার, ০১ নভেম্বর ২০২৬
Sports Talk BD

এসিসি অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ

এশিয়া কাপের জন্য ১৫ সদস্যের দল চূড়ান্ত করল বিসিবি

ছবি: সংগৃহীত

আসন্ন অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ঘোষিত এই দলের অধিনায়কত্বের দায়িত্ব পেয়েছেন ফরিদ হাসান ফয়সাল। সহ-অধিনায়ক হিসেবে থাকছেন আহসান আলী মুমিন।

আগামী ৫ নভেম্বর ওমানের মাসকাটে শুরু হবে যুব এশিয়া কাপের এবারের আসর। আটটি দলকে নিয়ে আয়োজিত টুর্নামেন্টে অংশগ্রহণকারী দলগুলো খেলবে দুটি গ্রুপে বিভক্ত হয়ে। বাংলাদেশের অবস্থান ‘বি’ গ্রুপে। এই গ্রুপে তাদের প্রতিদ্বন্দ্বী আফগানিস্তান, মালয়েশিয়া ও শ্রীলঙ্কা।

অন্য গ্রুপ অর্থাৎ ‘এ’ গ্রুপে রয়েছে ভারত, পাকিস্তান, নেপাল ও সংযুক্ত আরব আমিরাত। গ্রুপ পর্ব শেষে দুই গ্রুপের শীর্ষ দুটি দল উঠবে সেমিফাইনালে। আগামী ১২ নভেম্বর অনুষ্ঠিত হবে শেষ চারের লড়াই। আর ১৪ নভেম্বর মাঠে গড়াবে টুর্নামেন্টের ফাইনাল।

৫ নভেম্বর উদ্বোধনী ম্যাচেই আফগানিস্তানের বিপক্ষে লড়াই দিয়ে অভিযান শুরু করবে বাংলাদেশ। এরপর ৭ নভেম্বর মালয়েশিয়া এবং ৯ নভেম্বর শ্রীলঙ্কার মুখোমুখি হবে যুবা টাইগাররা।

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল: ফরিদ হাসান ফয়সাল (অধিনায়ক), আহসান আলী মুমিন (সহ-অধিনায়ক), আব্দুল্লাহ আল মুহি, ফারহান সাদিক, কাওসার আহমেদ, তাফিউল আলম তামিম, শাকিল খান, রাকিবুল হোসেন, শেখ জারিফ সিয়াম, আল আমিন হোসেন রনি, আলী রাফি, রবিউল হাসান অনিক, শেখ আতিকুর রহমান আকাশ, আল আমিন হোসেন ও রুবায় ইসলাম রিজন।

বিষয় : ক্রিকেট বাংলাদেশ অনুর্ধ্ব-১৯ এশিয়া কাপ বিসিবি যুব ক্রিকেট

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

এশিয়া কাপের জন্য ১৫ সদস্যের দল চূড়ান্ত করল বিসিবি
0:00 0:00
1.0x
Sports Talk BD

রোববার, ০১ নভেম্বর ২০২৬

এশিয়া কাপের জন্য ১৫ সদস্যের দল চূড়ান্ত করল বিসিবি

প্রকাশের তারিখ : ৩১ অক্টোবর ২০২৬

featured Image

আসন্ন অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ঘোষিত এই দলের অধিনায়কত্বের দায়িত্ব পেয়েছেন ফরিদ হাসান ফয়সাল। সহ-অধিনায়ক হিসেবে থাকছেন আহসান আলী মুমিন।

আগামী ৫ নভেম্বর ওমানের মাসকাটে শুরু হবে যুব এশিয়া কাপের এবারের আসর। আটটি দলকে নিয়ে আয়োজিত টুর্নামেন্টে অংশগ্রহণকারী দলগুলো খেলবে দুটি গ্রুপে বিভক্ত হয়ে। বাংলাদেশের অবস্থান ‘বি’ গ্রুপে। এই গ্রুপে তাদের প্রতিদ্বন্দ্বী আফগানিস্তান, মালয়েশিয়া ও শ্রীলঙ্কা।

অন্য গ্রুপ অর্থাৎ ‘এ’ গ্রুপে রয়েছে ভারত, পাকিস্তান, নেপাল ও সংযুক্ত আরব আমিরাত। গ্রুপ পর্ব শেষে দুই গ্রুপের শীর্ষ দুটি দল উঠবে সেমিফাইনালে। আগামী ১২ নভেম্বর অনুষ্ঠিত হবে শেষ চারের লড়াই। আর ১৪ নভেম্বর মাঠে গড়াবে টুর্নামেন্টের ফাইনাল।

৫ নভেম্বর উদ্বোধনী ম্যাচেই আফগানিস্তানের বিপক্ষে লড়াই দিয়ে অভিযান শুরু করবে বাংলাদেশ। এরপর ৭ নভেম্বর মালয়েশিয়া এবং ৯ নভেম্বর শ্রীলঙ্কার মুখোমুখি হবে যুবা টাইগাররা।

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল: ফরিদ হাসান ফয়সাল (অধিনায়ক), আহসান আলী মুমিন (সহ-অধিনায়ক), আব্দুল্লাহ আল মুহি, ফারহান সাদিক, কাওসার আহমেদ, তাফিউল আলম তামিম, শাকিল খান, রাকিবুল হোসেন, শেখ জারিফ সিয়াম, আল আমিন হোসেন রনি, আলী রাফি, রবিউল হাসান অনিক, শেখ আতিকুর রহমান আকাশ, আল আমিন হোসেন ও রুবায় ইসলাম রিজন।

Sports Talk BD

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত Sports Talk BD